আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা

যুগের খবর ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০২ মার্চ) গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জার্মানির একটি আদালতে এ মামলা করেছে। জার্মানির আন্তর্জাতিক বিচার আইনের আওতায় এ ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন আরএসএফের আইনজীবীরা।
রিপোটার্স উইদাউট বর্ডার্স জানায়, সাংবাদিকদের ওপর হামলা এবং নীরব করে দেওয়ার সৌদির রাষ্ট্রীয় নীতির নথিপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার জার্মানির কার্লসরুহ এলাকার ফেডারেল কোর্ট অব জাস্টিসের কাছে এসব নথিপত্র জমা দেওয়া হয়েছে।
সৌদি আরবে কারাবন্দি ৩৪ সাংবাদিকের বিষয়েও বিস্তারিত তথ্য আদালতের কাছে উপস্থাপন করেছে আরএসএফ। এরমধ্যে ইসলাম অবমাননার দায়ে দেশটিতে ২০১২ সাল থেকে গৃহবন্দি ব্লগার রাইফ বাদাওয়ির তথ্যও রয়েছে।
রিপোটার্স উইদাউট বর্ডার্সের সাধারণ সম্পাদক ক্রিস্টোফার ডেলোইরে এক বিবৃতিতে জানান, এ বিষয়ে তদন্ত করার জন্য আমরা জার্মান প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়েছি। আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কারও থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )