আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

রৌমারীতে অবৈধ ভাবে সাংবাদিকের জমি দখল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জোর পূর্বক সাংবাদিক পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মৃত আবু হানিফ (চিশতী)’র ছেলে সাংবাদিক বেলাল হোসেন বাদি হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে সাংবাদিক পরিবার ৮৯ শতক জমি ভোগ দখল করে আসছে। এমতাবস্থায় গত সোমবার ওই সাংবাদিক পরিবার বাড়িতে না থাকায় সুযোগ বুঝে একই গ্রামের মৃত আ: ছালাম এর ছেলে হায়দার আলী ও আলমগীর হোসেনসহ কয়েকজন মিলে অবৈধ ভাবে ২২ শতক জমি জবর দখল করে। এসময় সাংবাদিক পরিবারের আত্মীয়রা জমি দখলের খবর পেয়ে দেখতে গেলে তাদের উপর ধারালো অস্ত্র ছুরি, দা,লাঠি হাতে তাদেরকে মারার জন্য ছুটে আসে। প্রানের ভয়ে তারা সেখান থেকে চলে যায়। পরে সাংবাদিক বেলাল হোসেন বাদি হয়ে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )