স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার খরখরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, বন ও পরিবেশ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা সুজা, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নজরুল ইসলাম চাঁদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, রমনা মডেল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে বীরমুক্তিযোদ্ধা সোলায়মান আলীকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মোৎ আব্দুর রহিম বাদশাহকে নির্বাচিত করা হয়।








Leave a Reply