আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

চিলমারীতে আত্মাহত্যার ঘটনায় আটক- ২

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে আটক করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, নিহত নুরুনের শ্বশুর মতিয়ার রহমান ও তার শ্বাশুড়ি আম্বিয়া বেগম।
উল্লেখ্য, উপজেলার ছোট কুষ্টারী গ্রামে পারিবারিক কলহের জের গলায় ওরনা পেঁচিয়ে ফাঁস দিয়ে নুরুন হুজ্জাতুন (২০) নামের এক গৃহবধূ আত্মাহত্যা করেছেন। নিহত ওই গৃহবধূর সাত মাস বয়সের নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের স্বামী নাম আরিফুল ইসলাম (৩০)। শনিবার (১৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বামীর বাড়িতে নিজের শয়ন কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্বামী আরিফুল ইসলাম দেড় মাস আগে উলিপুরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি নিয়েছেন। বিকেলে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ হয়। আরিফুলের স্ত্রী ঐদিন বিকেলে তার বাবার বাড়িতে যেতে চেয়েছিলেন বলে তার মাকে ফোন করেন। কিন্তু স্বামীর বাড়ির লোকজন তাকে যেতে দেয় নাই, তবে তার গলায় দড়ির দাগ ছিল। আত্মহত্যা নাকি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না।
নিহত নুরুন একই উপজেলার রমনা ইউনিয়নের শরীফেরহাট এলাকার বাতেন মিয়ার মেয়ে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, আত্মাহত্যার ঘটনায় মেয়ে পক্ষ থেকে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫জনের নামে রবিবার একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ৭। ইতিমধ্যে ২জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )