আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

উলিপুরে জয়যাত্রা টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহমুদুল হাসান শাহীন, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জয়যাত্রা টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উলিপুর প্রেসক্লাব চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি ও ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৭ কুড়িগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক প্রেসক্লাব সভাপতি তৈয়বুর রহমান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জয়যাত্রা টেলিভিশনের উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন। এছাড়াও রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )