আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

চিলমারী বন্দরকে ‘পোর্ট অব কল’ এ নিতে চায় ভূটান

যুগের খবর ডেস্ক: বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ বন্দরকে ‘পোর্ট অব কল’-এর আওতায় আনার আগ্রহ প্রকাশ করেছে ভূটান।

সফররত ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা রোববার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে তার সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ভূটানের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে। এক্ষেত্রে ভূটানকে একটি প্রস্তাব দেয়ার আহ্বান জানানো হয়েছে।

চিলমারীকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হলে নৌপথে ভূটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরও প্রসারিত হবে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ভূটান থেকে আমদানি করা পাথরসহ অন্যান্য পণ্য স্বল্পখরচ ও সময়ে দেশে এসে পৌঁছবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভূটান বর্তমানে নারায়ণগঞ্জ নদী বন্দরকে ‘পোর্ট অব কল’ হিসেবে ব্যবহার করছে। তারা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার এবং সড়কপথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। চিলমারী নৌ বন্দরটি ‘পোর্ট অব কলের’ আওতায় আসলে পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকাংশে কমে আসবে।

এ সময় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )