আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কুড়িগ্রামে সমকাল প্রতিনিধি ও সাহিত্যিক নাজমুল হুদা পারভেজ সংবর্ধিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সাহিত্য পরিষদের পক্ষ থেকে দৈনিক সমকাল চিলমারী প্রতিনিধি, গবেষক, সাহিত্যিক ও কবি নাজমুল হুদা পারভেজকে সাহিত্যে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল।
শনিবার দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়ে অবস্থিত সাধারণ পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি কবি ফরিদা ইয়াসমীন বেবী। এ সময় লেখকের সম্প্রতি প্রকাশিত “হামার চিলমারী ” গ্রন্থের সম্পাদক কুড়িগ্রামের বিশিষ্ট লেখক ও কবি অধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল লেখক নাজমুল হুদা পারভেজের কবিতা গুচ্ছ নিভৃত কথন, কবিতা কাব্য স্মৃতীর গহীনে জীবনসহ তার লেখা ও প্রকাশিত বিভিন্ন উপন্যাস, নাট্যগ্রন্থের সৃজনশীল সৃষ্টিশীলতা নিয়ে আলোচনা করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন বিভাগ) মোঃ সফিকুল ইসলাম, সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ ওয়াজেদ নাবিল, কবি ও সাংবাদিক সুলতানা রাজিয়া, কবি আবু মুসা প্রমুখ। পরে লেখককে রজনী গন্ধার স্তবক দিয়ে সংবর্ধিত করা হয়। এ সময় কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি কবি ফরিদা ইয়াসমীন বেবী তার নিজের লেখা কবিতার বই ভোরের আলো নাজমুল হুদা পারভেজের হাতে তুলে দেন। লেখক নাজমুল হুদা পারভেজও তার নিজের লেখা তিনটি বই কুড়িগ্রাম সাহিত্য পরিষদ কে স্মৃতি উপহার প্রদান করেন। সংবর্ধনা শেষে সঞ্চিতা সাহা উৎসা ও লুনা জাহান কবিতা আবৃতি করেন ও উত্তরাঞ্চলের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী আমেনা খাতুন গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )