• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উখিয়ার আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করেছেন।
বুধবার (৬ মে) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে শুরু হওয়া দিনব্যাপী সফরে তিনি ক্যাম্পে চলমান বিভিন্ন মানবিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তর ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের শুরুতে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) অর্থায়নে কোডেক পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র (ই-ভাউচার আউটলেট) পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাদ্য সংগ্রহ প্রক্রিয়া, সেবার মান এবং কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় তিনি খাদ্য গ্রহণ করতে আসা রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন।
পরে তিনি ইউএনএইচসিআর অর্থায়নে বিডিআরসিএস পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং গ্যাস সিলিন্ডার বিতরণ প্রক্রিয়া ও নিরাপদ ব্যবহার ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।
এরপর ক্যাম্প-৪ সিআইসি অফিসে তিনি United Council of Rohingya (UCR) এর প্রতিনিধি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে তিনি আন্তর্জাতিক সংস্থা পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসা সেবা, রোগীদের অবস্থান ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
পরে ইউনিসেফ অর্থায়নে পরিচালিত শিক্ষা ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করে শিশুদের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ সম্পর্কে তিনি অবগত হন।
সবশেষে তিনি নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গা নারীদের প্রশিক্ষণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিমূলক কার্যক্রম তিনি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল আনুমানিক ২টা ১০ মিনিটে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা