• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
 রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র

ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১১৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী  উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে সীরাতুন্নবী (সা:) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায়  উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ‍্যাপক আনোয়ার হোসেন  সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস হোসেন এর সঞ্চালনায়  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও  কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ।
এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা রুহুল আমিন হামিদি, শ্রমিক কল‍্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান, উপজেলা শুরা সদস‍্য সাজ্জাদ হোসেন, রোকনুজ্জামানসহ সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং সে অনুযায়ী  সমাজে ন্যায়, ইনসাফ, নীতি-আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও বক্তারা রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনী বাস্তব জীবনের সকল জায়গায় আমল করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা