• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline

প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও জুতা দেবে সরকার

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস ও ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মানসম্মত স্কুল জুতা বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় প্রায় এক লাখ শিক্ষার্থী উপকৃত হবে।
তিনি বলেন, শিশুদের জন্য মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা নিশ্চিত করতে জুতার মান, স্টাইল ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয় রাখা হবে। এ জন্য টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে পাইলট প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় বাটা, এপেক্স, প্রাণ-আরএফএল, বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা