• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

জুলাইয়ের ২ মামলায় জামিন পেলেন অভিনেতা আসাদুজ্জামান নূর

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: জুলাইয়ের দুই মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
এদিন আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন জামিনের বিরোধিতা করেন। একপর্যায়ে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় আসাদুজ্জামান নূরকে জামিন দেন।
২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দু’টি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদারকে (১৭) হত্যার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। একই বছরের ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় মামলাটি করেন সিয়ামের বাবা সোহাগ সরদার। ওই মামলায় আসাদুজ্জামান নূরেরও নাম রয়েছে। এ ছাড়া, রাজধানীর রমনা থানায়ও তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা