• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত ভারতের বিক্ষোভ দিল্লি শান্তিপূর্ণভাবে সমাধান করবে, প্রত্যাশা বাংলাদেশের চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী ১২৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার চোখের নিমিষেই তিস্তায় বিলীন মন্ডলপাড়া জামে মসজিদ কুড়িগ্রামে ভাঙনের করাল গ্রাসে আতঙ্কিত চরবাসী ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুড়িগ্রামের চরবাসীর বেঁচে থাকার স্বপ্ন গবাদিপশু পালন

রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

Reporter Name / ৬৫৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারের অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালের সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রাজারহাট সরকারি খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় অপরূপ অটো রাইস মিল থেকে চাল ক্রয়ের মাধ্যমে সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. মাসুদা বেগম জানান, চলতি বোরো মৌসুমে রাজারহাট খাদ্য গুদামে মোট ১২৫০ মেট্রিক টন ধান, ১৫৭২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে। তিনি আরও জানান, উপজেলার ১টি অটো রাইস মিল ও ৪১টি চাতাল রাইস মিল থেকে চাল সংগ্রহ করা হবে। অন্যদিকে, ধান সংগ্রহের ক্ষেত্রে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ১ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ২ মেট্রিক টন পর্যন্ত ধান ক্রয় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. মাসুদা বেগম, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম, ওসিএলএসডি হুমায়ুন কবির, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ স্থানীয় মিলার ইকবাল হোসেন রাজু ও রবিউল আলম বাদশা বকসী প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা