• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

কুড়িগ্রাম বাসা থেকে অবৈধ প্রসাধনী সামগ্রি ও বাসমতী চাল জব্দ

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী শহরে মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে বাসাটির তালা ভেঙে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রি ও প্রায় ৩শ’ কেজি বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ভূরুঙ্গামারী সীমান্তে সক্রিয় চোরাকারবারি চক্র অবৈধ মজুতের মাধ্যমে বাড়তি লাভের আশায় এসব পন্থা অবলম্বন করছে বলে জানা গেছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ মে) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন’র নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি বাসায় অভিযান পরিচালনা করে। এসময় বাসাটির তালা ভেঙে ৩৫ ধরণের ভারতীয় প্রসাধনী সামগ্রি ও প্রায় ৩শ’ কেজি বাসমতি চাল জব্দ করা হয়। যার পণ্যের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল মজুদ এবং বিপণন করে আসছিল। চক্রটি উপজেলার ভোটহাট, মাদারগঞ্জ ও নারায়ণপুর সীমান্ত ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে নিয়ে আসত। পরে সেগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চক্র ও বাসা ভাড়াটিয়াদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। তবে বাড়ির মালিকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা