• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত ভারতের বিক্ষোভ দিল্লি শান্তিপূর্ণভাবে সমাধান করবে, প্রত্যাশা বাংলাদেশের চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী ১২৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার চোখের নিমিষেই তিস্তায় বিলীন মন্ডলপাড়া জামে মসজিদ কুড়িগ্রামে ভাঙনের করাল গ্রাসে আতঙ্কিত চরবাসী ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুড়িগ্রামের চরবাসীর বেঁচে থাকার স্বপ্ন গবাদিপশু পালন

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা

Reporter Name / ৬০৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী, বেসরকারি ও সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে’২০২৬ইং (সোমবার) দুপুর ১২:০০ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেদার ও কচাকাটা ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমজাদ হোসেন, বল্লভের খাস ইউনিয়নের সিএইচসিপি মোঃ বাবুল হোসেন, কচাকাটা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ আঃ রব, বল্লভের খাস ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোছাঃ সুলতানা নাজনিন, মাদারগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ জুল হোসেন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মোঃ আনোয়ার হোসেন, মোঃ হান্নান সরকার ও মোছাঃ হাছিনা বেগম। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা