• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ব্র্যাক সিড অ্যান্ডঅ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিস সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক রংপুর রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো. রশীদুল ইসলাম কর্মশালায় উন্নত জাতের বিভিন্ন ফসল চাষের পদ্ধতি, জৈব সার ও বলাইনাশক ব্যবহার করে কৃষির উন্নয়নে পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
কৃষক জাহিদুল ইসলাম ও তমিজ উদ্দিন বলেন, এখানে এসে জানতে পারলাম অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়। এছাড়া এতে পরিবেশ ও আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। সেই সাথে মানুষ এসব কৃষি পণ্য গ্রহণ করলে তাদেরও স্বাস্থ্যের ক্ষতি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বর বলেন, কৃষির উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে। ফসলের উৎপাদন বাড়তে নির্বিচারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না। টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে।
বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ, জৈব বালাইনাশক ও হলুদ ফাঁদ প্রদান করা হয়।
অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক শামসুজ্জোহা সুজন, ব্র্যাকের কুড়িগ্রাম টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম ও এসএসও বিজয় হোসাইন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা