• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

উচ্ছ্বসিত দিঠি আনোয়ার

যুগের খবর ডেস্ক: / ৯৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ঈদের আগেই যাত্রা শুরু হলো নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা দিঠি আনোয়ারের দীর্ঘদিনের স্বপ্নের ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’।

গত ২৪ মে আনুষ্ঠানিকভাবে এই ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হয়। তার নিজের বাবার লেখা শেষ গান ‘মেঘলা আকাশ’ গানটি প্রকাশের মধ্যদিয়েই এই চ্যানেলের যাত্রা শুরু হয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এই গানের সুর সঙ্গীত করেছেন অপু আমান। গানটিতে দিিিঠর সঙ্গে গেয়েছেনও তিনি। গানটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন দিঠি আনোয়ার। নিজের বাবার লেখা নিজেরই কণ্ঠে প্রকাশ পাবার পর এতোটা সাড়া পাবেন ভাবতেও পারেননি তিনি। তার চ্যানেলটি যেমন প্রতিনিয়তই অনেকেই সাবস্ক্রাইব করছেন আবার মেঘলা আকাশ গানটিও উপভোগ করছেন। দিঠি আবার সে বিষয়ে বেশ ফিডব্যাকও পাচ্ছেন।

দিঠি আনোয়ার বলেন,‘ এই মুহুর্তে আমি যুক্তরাষ্ট্রে দুই ছেলের কাছে আছি। জুলাই মাসে দেশে ফিরবো। দেশে ফিরে আমার এই চ্যানেলের জন্য কিছু পরিকল্পনা নেয়া আছে তা একে একে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কারণ চ্যানেল প্রকাশ করেইতো আর বসে থাকলে হবে না। তা চালু রাখার জন্য কন্টেন্ট লাগবে। সেই কন্টেন্ট নিয়েই ভাবছি আমি। আমার সঙ্গে নেপথ্যে থাকা অনেকেই নানান ধরনের পরিকল্পনা দিচ্ছেন। সেগুলোও নিয়ে ভাবছি আমি। তবে এই মুহুর্তে মেঘলা আকাশ গানটির সাড়া পাওয়া নিয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। আব্বুকে প্রতি পদে পদে ভীষণ মিস করি। যখন যেখানে গিয়েছি আব্বুর কারণে যে সম্মান পেয়েছি, তা একজন সন্তান হিসেবে ভীষণ গর্বের।’

এরইমধ্যে ‘দিঠি আনোয়ার’ চ্যানেলে দিঠির কন্ঠে গাওয়া ‘জীবনের গল্প এতো ছোট নয়’, ‘ঢাকা শহর আইসা আমার’,‘ এক নদীরই উজান ভাটি’ কাভার সং হিসেবে প্রকাশিত হয়েছে। এই গানগুলোও বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন শ্রোতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা