• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শিক্ষক সংকট সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত ভূরুঙ্গামারীতে এনসিপির কমিটি অনুমোদন, আহবায়ক মাহফুজুল ইসলাম কিরণ,সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী আবার ঢাকায় আসছেন ওটিলিয়া পা হারিয়েও হার মানেননি সেকেন্দার পান দোকানের আয়েই তিন মেয়ের বিয়ে বৃদ্ধ বয়সেও চালিয়ে যাচ্ছেন সংগ্রাম ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য,মাদকাসক্তি নির্মূল ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ ক্যাসিনো সম্রাট শিপন গ্রেপ্তার রাজারহাটের সুপরিচিত আর্টিস্ট আবুল কাশেম আর নেই চিলমারীতে “নদী-বন্দরের পোর্ট অফিসার” সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ

মন ভেঙেছে ইধিকার

বিনোদন ডেস্ক :  / ১০০ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চলছে বিশ্বকাপ ফুটবলের উত্তাপ। সেই আয়োজনের আঁচ লেগেছে কলকাতাতেও। প্রিয় দলের জার্সি গায়ে রাত জেগে গলা ফাটাচ্ছেন টলিপাড়ার তারকারা। তবে এবারের বিশ্বকাপে প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর পছন্দের দল পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিকা পালের। সম্প্রতি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সম্পর্কে নিজের অনুভূতি নিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকে বিশ্বকাপ দেখাটা আমাদের দেশের প্রায় সব পরিবারেরই একটা প্রচলন বলা যেতে পারে। আমাদের বাড়িতেও সেই প্রচলনটা ছিল। ছোট থেকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে সব হাইভোল্টেজ খেলা দেখতাম। আমরা প্রত্যেকে নিজেদের প্রিয় দল নিয়ে লড়েছি। দেখে মনে হতো যেন আমরাই বিশ্বকাপ খেলছি।

কিন্তু আমি যে প্রত্যেকটা খেলা দেখতে পারি বা ছোটবেলায় দেখতে পারতাম তেমনটা নয়। তবে সেমিফাইনাল থেকে পরিবারের সকলে একসঙ্গে বসে খেলা দেখতাম। খুব মজা করতাম, ঝগড়া করতাম, মারপিট পর্যন্ত হয়েছে, পরে আবার এক হয়ে যেতাম। এখনো বিশ্বকাপ এলে বাড়ির সদস্যদের সঙ্গে সেই নস্টালজিয়ায় ভাসি। ইধিকা বলেন, এবারের ফিফার সেমিফাইনালে কী করবো, দেখবো কিনাÑ আদৌ সেটা এখনো জানি না। আবারো বলছি, এবার খুব দুঃখ পেয়েছি। আসলে আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর ফেভারিট টিম অবশ্যই পর্তুগাল। কিন্তু তারা দুঃখজনকভাবে বিদায় নিয়েছে। রোনালদোর চোখে পানি দেখে নিজেও কেঁদেছি। বুঝতেই পারছেন এবার কতোটা আহত হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা