• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত

শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

সোনারগাঁ প্রতিনিধি / ১৫৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

শিক্ষাকে আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা হবে ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেজড। শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার। এ কারণে শিক্ষার গুরুত্ব বিবেচনায় শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাকে ইনোভেশনে নিয়ে যাচ্ছি। শিক্ষাকে আনন্দের জায়গায় নিয়ে যাচ্ছি। দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, শিক্ষায় উৎসাহী করতে জাতীয় পর্যায়ে আমরা শুধু শ্রেষ্ঠ শিক্ষার্থী-শিক্ষকই নির্বাচন করব না, বাংলাদেশের সেরা শিক্ষানুরাগীও নির্বাচিত করব। যারা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন- এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা