• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম সরকারি হিসাব সম্পকির্ত নবগঠিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রশংসা ভাসছেন কুড়িগ্রামের এএসপি মুনতাসির মামুন মুন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কার্যক্রমে উপজেলায় প্রথম তিলাই ইউপি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চিলমারীতে “নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে” ৪ সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারির বাগানে তাপপ্রতিরোধী তারজালের বেষ্টনী দিয়ে অতিযত্নে প্রায় অর্ধশতাধিক ছোট বড় আকারের গাঁজা গাছ চাষ করে আসছিলেন ঐএলাকার চিহ্নিত মাদক কারবারি মৃত জাফর আলীর ছেলে জামাল উদ্দিন ও তার পুত্র রুবেল হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশসহ সহকারী পুলিশ সুপার সার্কেল মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে অভিযানকালে এসব অবৈধ গাঁজা গাছ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমান্তের কাটাঁতারের নীচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় অভিযুক্ত মাদককারবারি পিতাপুত্র।
উদ্ধারকৃত গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দপূর্বক থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার সৃষ্টির জন্য নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা