কুড়িগ্রাম -৩ এবং কুড়িগ্রাম -৪ সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি কুড়িগ্রাম এ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ।
রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিক বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলার চেম্বার সভাপতি আব্দুল আজিজ, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজ টিউটর সহ রাজনৈতিক দল ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ।
এসময় সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন কুড়িগ্রাম কে পিছিয়ে পরা কিংবা অনগ্রসর জেলা হিসেবে অবিহিত করা চলবেনা। তিনি কুড়িগ্রাম এর উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।