• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে অভিভাবক, শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হঠাৎ ব্যাটিং ধসের মুখে বাংলাদেশ রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন ভূরুঙ্গামারীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির” সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ অর্জন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

হঠাৎ ব্যাটিং ধসের মুখে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশের প্রথম ইনিংসে ৮০ ওভার শেষে নতুন বল হাতে পায় অস্ট্রেলিয়া। তারপরই যেন সেই পুরোনো বাংলাদেশ। নিজেদের নতুন রূপে ফিরে পায় অস্ট্রেলিয়া। ১১ রানে বাংলাদেশ তিন উইকেট হারিয়েছে।
নতুন বল হাতে নেওয়ার দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউড নাজমুল হোসেন শান্তকে স্টিভ স্মিথের ক্যাচ বানান। অজি পেসারের এক্সট্রা বাউন্সে বল তার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়ে। ১২৬ বলে ৭ চার ও ১ ছয়ে ৮৪ রান করেন অধিনায়ক।
অনেক কাঠখড় পুড়িয়ে দলে জায়গা পাওয়া লিটন দাস ডাক মেরেছেন। দলীয় স্কোর তিনশ পার হওয়ার পর মুশফিকের সঙ্গ ছেড়ে প্যাভিলিয়নে এই উইকেটকিপার ব্যাটার। স্টার্কের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন লিটন। কিন্তু বল থিক এজ হয়ে ফের স্মিথের হাতে পড়ে। মুশফিক সেট হওয়ার আভাস দিলেও ফিরতে হয়। ৫৫ বলে ৩৬ রান করে প্যাট কামিন্সের শিকার হন তিনি। এবারও স্মিথের হাতে পড়ে বল।
৩ উইকেটে ২৯৭ রান করা বাংলাদেশ ৩০৮ রানে ৬ উইকেট হারাল। নতুন বলে ১১ রানে তাদের তিন ব্যাটারের পতন হলো। ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আছেন হাসান মাহমুদ।
এর আগে দিনের শুরুতে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। মুমিনুল ৪৯ রানে আউট হওয়ার পর শান্ত ও তানজিদ দলকে এগিয়ে দেন। ১৮৮ বলে চমৎকার সেঞ্চুরির পরপর তানজিদ মাঠ ছাড়লেও বাংলাদেশ বড় লিড নেওয়ার আভাস দিচ্ছিল। শান্ত ছিলেন সেঞ্চুরির প্রান্তে। কিন্তু অধিনায়কের আউটের পর বিস্ময়করভাবে বড় ধাক্কা খেল সফরকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা