• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজারে মাদক দ্রব‍্য (ইয়াবা টেবলেট) সহ  জনতার হাতে আটক ব‍্যক্তির ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা

জরিমানা আরোপ করেছে ভ্রাম‍্যমান আদালত। ওই ব‍্যক্তির নাম আইয়ুব আলী (৫৭)। তিনি তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (৫ আগস্ট ) বিকেলে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক  ভ্রাম‍্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, বুধবার বিকেলে ধামেরহাট বাজারে মাদক (ইয়াবা) সেবনের সময় স্থানীয় জনতা আইয়ুব আলীকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব‍্যক্তিকে নিজেদের জিম্মায় নেন। জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী মাদক সেবন ও বিক্রির কথা স্বীকার করেন। এসময়  তার কাছ থেকে ২ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। মাদক সেবনের দায় স্বীকার করায় উপস্থিত জনতার সামনে ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে আটক ব‍্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের  কারাদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক জানান, মাদক সেবন ও জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় আইয়ুব আলীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা