• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্টের কাপড়,প্যান্টপিস ও ৬০ কেজি জিরা জব্দ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৩৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারতীয় সীমান্তবর্তী চর ধনিরামপুরের একটি বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্টের কাপড় (প্যান্ট পিস) ও জিরা জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে, জানা যায়, কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর গ্রামের নদীতীরবর্তী বাঁশঝাড়ে ভারত থেকে অবৈধ পথে আনা চোরাই পণ্য মজুত করছে চোরাকারবারিরা- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাগুলো থেকে বিমল ব্যান্ডের ভারতীয় প্যান্ট পিস এবং ৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। ভূরুঙ্গামারী ও কচাকাটা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, এ চোরাচালানের সাথে স্থানীয় পাঁচজন ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা সবাই ধনিরামপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা