• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর

কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মাঠজুড়ে দর্শকের ভিড়, খেলোয়াড়দের দমবন্ধ করা লড়াই আর চারপাশে উচ্ছ্বাস-উল্লাস। নাগরিক ব্যস্ততায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে এমনই উৎসবের আমেজ তৈরি হয়েছে কুড়িগ্রামের উলিপুরে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে অংশ নিচ্ছে ১৬টি দল। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার একটি গরু, রানার্সআপের জন্য একটি ছাগল আর তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য রয়েছে দুটি রাজহাঁস।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করে নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগার।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নতুন অনন্তপুর যুব স্পোর্টিং ক্লাব একাদশ ও ধরনীবাড়ী ইউনিয়নের খৈ খাওয়ার পাড় স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে সন্ধ্যা থেকেই মাঠে ভিড় করেন দূরদূরান্তের নানা বয়সী মানুষ। দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ হয়ে ওঠে প্রাণবন্ত। খেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ডলেরহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সরকার মাহমুদ সাজু। প্রধান অতিথি ছিলেন ডাঃ বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি আল ইমরান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল বলেন, ‘হাডুডু শুধু একটি খেলা নয়, এটি আমাদের শেকড়ের খেলা, আমাদের জাতীয় খেলা। গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘যেখানে খেলাধুলা থাকে, সেখানে মাদক থাকতে পারে না। আমি বিশ্বাস করি, এই মাঠ থেকেই আগামী দিনের সুস্থ, সবল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে।’
এমন আয়োজনের জন্য নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগারকে ধন্যবাদ জানিয়ে তিনি টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। গ্রামীণ খেলাধুলার বিকাশে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উলিপুরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আদিব ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী নূরুল হুদা, নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায় ও নতুন অনন্তপুর বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় এবং বালারচর নাছিরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক নুরে হাসান সাজু ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান দুলুর সার্বিক সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু একটি খেলার প্রতিযোগিতা নয়, ফিরবে গ্রামীণ সম্প্রীতি ও মিলনমেলার আবহ। মাঠের এই উচ্ছ্বাস নতুন প্রজন্মকে হাডুডুর প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকা আরও জোরালো করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা