• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ আগস্ট ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, সদস‍্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির অধ‍্যাপক আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ছাত্রদলের উপজেলা সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাইদুল হোসাইন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জুলাই যোদ্ধা নাহিদ হাসান প্রিন্স বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা