• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক মোজাম্মেল হক নেপালের পরিবেশমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক বিশ্বসুন্দরী প্রতিযোগী মাহির অজানা ৫ তথ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসুচির মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত উদ্যোক্তা হওয়ার স্বপ্নে কুড়িগ্রামের শিক্ষিত পাঁচ তরুণ ২০ হাজার টাকায় দিলো ব্যতিক্রমী চুইঝালের মুড়ির দোকান প্রতিদিন বিক্রি ১০ হাজার টাকা ভূরুঙ্গামারীতে পল্লী চিকিৎসকের উপর হামলা, গলা চেপে হত্যার চেষ্টা থানায় অভিযোগ

রাজারহাটে শহীদ রাজিবের কবরে শুদ্ধা নিবেদন করলেন উপজেলা প্রশাসন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১২৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামের জুলাই যোদ্ধা বীর শহীদ স্কাউটার রাজিব উল করিম সরকার রাব্বির কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন রাজারহাট উপজেলা প্রশাসন। বুধবার(৫আগষ্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে শহীদ রাজিবের কবরে পুস্পস্তবক অর্পণ, দেয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট’র সাধারন সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, শহীদ রাজিবের বাবা রেজাউল করিম সরকার ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ৫আগষ্ট রাজিব উল করিম সরকার রাব্বি নিহত হন। এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সামিউর রহমান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও আলোকিত রাজারহাট’র উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আনিছুর রহমান লিটন ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ফরহাদ হোসেন (সোহাগ) প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা