• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালো লাগে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত  ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা কুড়িগ্রামে উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

ভালো লাগে

আলেয়া মান্নান / ৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ভালো লাগে এক চিলতে রোদরাশি
শীতের সকালে মিষ্টি হাসি।
ভালো লাগে শিশির-ভেজা কুয়াশা
রূপময় যেন দূর্বা ঘাসের বাসা।

ভালো লাগে ওই দিগন্তে চেয়ে দেখি,
দূর-দূরান্তে উড়ে যাওয়া পাখি।
ভালো লাগে দিঘিতে ফুটে থাকা সারি,
অপূর্ব যেন পদ্ম ফুলের সিঁড়ি।

ভালো লাগে ভিজতে ঝর্ণার ধারে,
কষ্ট যত ভেসে যায় ওই নদীর তীরে।
ভালো লাগে বসে থাকতে একলা মনে,
নদীর স্রোত বয়ে যায় নিজ গুণে।

ভালো লাগে দেখতে পূর্ণিমা রাত,
ইচ্ছে হয় দেখিতে নতুন এক প্রভাত।
ভালো লাগে চলতে সারাবেলা,
আঁধারে হাঁটি যেন পথ-ভোলা।

ভালো লাগে বিষণ্ণতা গভীর অনুভবে,
নিঃসঙ্গতা হয়ে যেন আছি এই ভুবনে।
ফুলের সৌরভ ভালো লাগে বাঁশবাগানে,
মৌমাছিরা মনের সুখে গায় গুনগুনে।

ভালো লাগে পাহাড়ের উঁচু চূড়ায়,
বসে দেখতে কেমন যে তাহায়।
ভালো লাগে খোলা হল জনতায়,
ডুবে যেন থাকি কিঞ্চিৎ মাত্র ভালোবাসায়।

ভালো লাগে এই সকল কিছু।
এগিয়ে যেতে চাই, নাহি ফিরে পিছু।
ভালো লাগে, আর ভালোই লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা