• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ​চিলমারীতে থানাহাট বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

যুগের খবর ডেস্ক: / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
​অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
​পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক লুৎফর রহমান, এরশাদুল হক এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী লিজা প্রমুখ।
​বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, আপামর গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এর মাধ্যমে অর্জিত নতুন চেতনার চিত্র তুলে ধরেন। তারা বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের অসীম ত্যাগ ও সাহসিকতার বিনিময়ে যে নতুন ইতিহাস অর্জিত হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
​আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ নুরে আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা