• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা বজ্রপাতের ঝুকি কমাতে বজ্রনিরোধক হিসেবে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী রাজারহাটে শহীদ রাজিবের কবরে শুদ্ধা নিবেদন করলেন উপজেলা প্রশাসন বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্টের কাপড়,প্যান্টপিস ও ৬০ কেজি জিরা জব্দ বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে পাখিদের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে মাটির হাড়ি-পাতিল দিয়ে তৈরি ব্যতিক্রমী পাখির বাসার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ ধরনের কার্যক্রম জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানুষকে পাখি ও প্রকৃতি রক্ষায় আরও সচেতন করবে বলে স্থানীয় পরিবেশপ্রেমীরা মনে করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন। তারা হাতে তৈরি মাটির হাড়ি-পাতিল দিয়ে নির্মিত পাখির বাসা বহন করে প্রতীকী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, স্বেচ্ছাসেবক দলের আয়বায়ক আনিছুর রহমান লিটন এবং আরটিভির সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছপালা থাকায় সারা বছর দেশি-বিদেশি নানা প্রজাতির পাখির আনাগোনা থাকে। বিশেষ করে শীত মৌসুমে অতিথি পাখির উপস্থিতিও লক্ষ্য করা যায়। তবে উপযুক্ত বাসা ও নিরাপদ আশ্রয়ের অভাবে এসব পাখি দীর্ঘ সময় অবস্থান করতে পারে না। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম উপজেলা পরিষদ এলাকাকে পাখিদের জন্য নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে পরিবেশবান্ধব উপায়ে মাটির হাড়ি-পাতিল দিয়ে পাখির বাসা তৈরি করে বিভিন্ন গাছে স্থাপন করা হয়েছে।  যাতে পাখিরা সহজে বাসা বাঁধতে ও বংশবিস্তার করতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, ‘ জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা পরিষদ চত্বরকে আমরা পাখিদের জন্য একটি নিরাপদ অভয়ারণ্য হিসেবে ঘোষণা করছি। এখানে কোনোভাবে পাখি ধরা, হত্যা বা বিরক্ত করা আইনত দ-নীয় অপরাধ। আজ থেকে পাখিরা এখানে নিরাপদে বিচরণ করতে পারবে। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা