আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রৌমারীতে ১টি সেতু বদলে দিতে পারে ২০ হাজার মানুষের ভাগ্য

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে একটি সেতু বদলে দিবে ১৩ গ্রামের ২০ হাজার মানুষের ভাগ্য। বছরের পর বছর উপজেলা প্রশাসনের কাছে একাধীকবার আবেদন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ৫৩ বছরে কোনো কাজে আসেনি। পরে স্থানীয়রা বাধ্য হয়ে এলাকায় চাদা তুলে জিনজিরাম নদীতে নড়বরে একটি বাসের সাকোঁ তৈরি করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের চরলাঠিয়াল ডাংঙ্গা গ্রামে জিনজিরাম নদীর উপর স্থানীদের চাদার টাকায় তৈরি করা হয় বাসের সাকোঁ। আর এই বাসের সাকোঁ দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে বিকরিবিল, লালকুড়া, বকবান্দা নামাপাড়া, বকবান্দা, খেওয়ারচর, উত্তর আলগার চর, দক্ষিণ আলগার চর, বংশির ভিটা, লাঠিয়ালডাঙ্গা, বালিয়ামারীসহ ১৩ গ্রামের ২০ হাজার মানুষ।
স্থানীয় মিরাজুল হক ও মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন শুধু আশ্বাস দিয়ে গেছে। তবে তারা এখন প্রযর্ন্ত কনো কার্যকরি ব্যবস্থা নেয়নি। তারা আরো বলেন, দেশ স্বাধীনের ৫৩ বছর অতিবাহিত হলেও এ অঞ্চলে উন্নয়নের ছোয়া লাগেনি। আমরা নড়বড়ে বাসের সাাঁকো দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছি। নদিতে বিছিন্ন এলাকা হওয়ায় কৃষকের উৎপাদিত ফসল বিভিন্ন হাটে বাজারে নিতে অতিরিক্ত খরচ ব্যয় করতে হচ্ছে তাদের। ব্যহত হচ্ছে সীমান্তরক্ষা বাহিনী বিজিরি’র টহল।
সাকোঁটি দেখাশোনার জন্য নিদিষ্ট একজন শ্রমিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জন প্রতি ২ থেকে ৫ টাকা নেন পথচারিদের কাছ থেকে।
লাঠিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন (৯০) বলেন, কি বলবো আর দুঃখের কথা, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তিনি আবেগের সঙ্গে বলেন, দেশের সবকটি অঞ্চলে উন্নয়ন হলেও দুঃখের বিষয় এ অঞ্চলটিতে তেমন কোনো উন্নয়ন হয়নি। দেশ স্বাধীনতার ৫৩ বছর অতিক্রম হতে যাচ্ছে, এই বয়সে নড়বড়ে বাশেঁর সাকোঁতে যাতয়াত করছি জীবনের ঝুকি নিয়ে। এর সমাধান কার কাছে গেলে পাওয়া যাবে জানতে ইচ্ছে করছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, চর লাঠিয়াল ডাঙ্গা এবং লাঠিয়াল ডাঙ্গা দুই গ্রামের মাঝখান দিয়ে ভারত থেকে বয়ে আসা জিঞ্জিরাম নদী। এই নদীর উপর একটি টেকসই সেতু নির্মাণ করে দিলে এই অঞ্চলের মানুষ অন্ধকার থেকে আলোর মুখ দেখতে পাবে।
পাহারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব বলেন, এ জিঞ্জিরাম নদীর উপর বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক কর্মচারি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারি সহ শতশত মানুষ যাতায়াত করেন। সরকারের কাছে আমাদের জোর দাবি এ জিনজিরাম নদীতে একটি সেতুর জন্য জোর দাবি জানাচ্ছি।
চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের আব্দুস ছাত্তার দেওয়ানী বলেন, অনেক ঝুকি নিয়ে আমাদের সন্তানরা স্কুলে যায়। সেতুটি নির্মিত হলে দুর্ভোগ থেকে রেহাই পাবে ১৩ গ্রামের ২০ হাজার মানুষ। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি সেতু ও রাস্তাটি যেন দ্রুত মেরামত করে দেন।
যাদুরচর ইউপি চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, চর লাঠিয়ালডাংঙ্গা নদীর উপর একটি সেতুর জন্য  নির্বাচনের সময় স্থানীয় লোকজনদেরকে আশ্বাস দিয়েছিলাম। তার পরিপেক্ষিতে আমি উপজেলায় একাধীকবার বলেছি এবং আবেদন দিয়েছি। উপজেলা প্রশাসন শুধু আশা দিয়েছে, এখন প্রর্যন্ত তারা কোনো কার্যকরি ব্যাবস্থা নেই নি।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, আমি নতুন যোগদান করেছি। আবেদনের বিষয়ে আমি কিছুই জানি না। খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
উপজেলা প্রকৌশলী মো. মুনছুরুল হক বলেন, এই স্থানে একটি সেতুর জন্য মাপ জরিপ করে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই কাজ শুরু করা হবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )