আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রবিবার সিন্দুরমতী মেলা ॥ ঐতিহ্য ফিরিয়ে আনতে খাজনা সহ সকল প্রকার চাঁদা আদায় বন্ধ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রবিবার (৬এপ্রিল) সনাতন হিন্দু সম্প্রদায়ের রাম নবমীতে কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী সিন্দুরমতী মেলা বসবে। এসময় হিন্দু সম্প্রদায়ের পূর্ণার্থীরা পুকুরে ¯œান ও পূজা করবেন। কিন্তু বিগত সরকারের আমলে অতিরিক্ত চাঁদা, জুয়া ও অশ্লীল নৃত্যের কারণে এ মেলার ঐতিহ্য হারাতে বসেছে। তাই মেলার আগের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য মেলায় আগত দোকান মালিকের নিকট থেকে ইজারাদারের খাজনা সহ সকল প্রকার চাঁদা, জুয়া এবং বিশৃংঙ্খলা মুক্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। সিন্দুরমতি পুকুরের কাহিনী নিয়ে জনশ্রুতি রয়েছে, রাজা রাজ নারায়ন একজন ধার্মিক ও দানবীর ব্রাক্ষন ছিলেন। তার স্ত্রী মেনেকা দেবী ছিলেন দেবভক্তি মনা ও পতিপ্রনা। রাজ নারায়ন অল্পদিনের মধ্যে অত্র এলাকায় প্রতিষ্ঠিত করেন নতুন জমিদারিত্ব। ভগবানের আরাধনায় মেনেকা দেবী যথক্রমে লাভ করেন চন্দ্রিকা সদৃশ্য সুললিত দু’কন্যা সিন্দুর আর মতি।
একদা এক সময় রাজ্যে তীব্র খরা দেখা দেয়। প্রজাদেন পানীয় জলের কষ্ট লাঘবে রাজা ১৭একর জমির উপর এক বিশাল পুকুর খনন করেন। কিন্তু আশ্চার্য বিষয় পুকুরে এক ফোটা জলের চিহ্ন পাওয়া গেল না। রাতে রাজাকে স্বপ্নাদেশ করা হলো – তার দু’কন্যাকে দিয়ে পুকুরে পুজা করলে তবে জল আসবে। জমিদার স্বপ্নাদেশ অনুযায়ী চৈত্র মাসের বাসন্তী পূজার রামনবমীতে পুজার আয়োজন করলেন। পুজা স্থলে দুটি লোহার সিন্দুক ও দুটি পাঠা(ছাগল) আনা হয়। উপবাসিত সিন্দুরমতি এক সাথে দেবতাকে বরন করে নিচ্ছিলেন। ঠিক তখনি রাজার মনে পড়ে যায় তুলসী পাতা ছেড়ে এসেছেন। তিনি তুলসী পাতা আনতে গেলে সহসা বিকট শব্দে পুকুরের তলদেশ ভেদ করে তীব্রবেগে জলরাশি বের হতে লাগল। নিমিষেই পুকুর কানায় কানায় জলে পরিপুর্ণ হলো। কোনমতে সবাই সাঁতার দিয়ে ডাঙ্গায় উঠে। কিন্তু ডাঙ্গায় উঠতে পারলো না সিন্দুর আর মতি। ইত্যবসরে জমিদার ফিরে এসে দেখেন সব শেষ। তিনি শোকে মুর্ছিত হয়ে পড়েন। মেনেকা দেবীও শোকে শর্য্যাশায়ী হয়ে পড়েন।
লীলাময় ভগবান আবার এক রাতে স্বপ্নাদেশে জানান, তার দু’কন্যার মৃত্যু হয়নি। পুকুরের তলদেশে দেবত্বপ্রাপ্ত হয়ে চির অমরত্ব লাভ করেছে। দৈব বাণীর কথায় জমিদার মনে শান্তি পেলেন । তবে তিনি স্বচোখে দু’কন্যাকে দেখার বাসনা ব্যক্ত করেন। জমিদারের মনের বাসনা পুরনে অষ্টম দিনের মাথায় অতিভোরে পুকুরে ভাসমান জলে প্রথমে আলোহিত ও জ্যোতিময় মন্ডলে সিন্দুর ও মতির শাড়ীর আঁচল এবং কনিষ্ঠাঙ্গালি দেখান। পরে দু’কন্যার সাথে কথাও বলেন। সিন্দুর ও মতি জানান, তাদের জীবন উৎসর্গে নির্মিত্তে উক্ত স্থানটি পবিত্র তীর্থ ক্ষেত্র হিসেবে চিরকাল পূজিত হবে।
জনশ্রতি আছে যে, সে সময় থেকে চৈত্র মাসের রামনবমী তিথিতে প্রাচীন ঐতিহ্যবাহী সিন্দুরমতি পুকুরে পুণ্য¯œানের প্রচলন হয় এবং পবিত্র তীর্থটির মাহাত্ব চারদিকে ছড়িয়ে পড়ে।
এ বছরের বৃহস্পতিবার (৩এপ্রিল) মেলার ইজারাদার ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব তপন কুমার মন্ডল বলেন, আসছে ২৩ চৈত্র রবিবার (৬ এপ্রিল) লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তে অবস্থিত এতিহ্যবাহী সিন্দুরমতী পুকুর পাড়ে হিন্দু সম্প্রদায়ের রাম নবমী তিথিতে মেলা অনুষ্ঠিত হবে। গত ১৬ বছরে এ মেলায় আগত দোকান মালিকের নিকট থেকে খাজনা আদায়ের নামে জুলুম নির্যাতন করে অতিরিক্ত টাকা আদায় করার ফলে মেলায় মানসম্মত দোকান আসা বন্ধ হয়ে গেছে। অপর দিকে জুয়া, মদ ও ছিনতাই এর কারণে দূরের দর্শনার্থী আসা হ্রাস পেয়েছে। মেলা পরিচালনা কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন মাষ্টার জানান, হিন্দু সম্প্রদায় সুষ্ঠভাবে পুকুরে ¯œান ও পূজা অর্চনা করা এবং মেলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর পরামর্শ সহ নির্দেশক্রমে এবার মেলায় আগত দোকান মালিকের নিকট থেকে ইজারাদারের খাজনা সহ সকল প্রকার চাঁদা আদায় বন্ধ থাকবে এবং সুশৃঙ্খল ভাবে মেলা পরিচালনার জন্য ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি মেলা দেখভাল করবেন। মেলার পাশর্^বতী ইন্দ্র কমল রায় বলেন, অতীতে মেলার ইজারাদারের কাছ থেকে কিছু যুবক বিভিন্ন গলি ডেকে নিয়ে দোকান মালিকের নিকট থেকে জুলুম নির্যাতন করে অতিরিক্ত টাকা আদায় করতেন, কেউ দিতে না পারলে তাদের দোকানের গুড়ের টিন, লোহার জিনিসপত্র এমনকি ঘরের চাল খুলে নিয়ে যেত, এ কারণেই মেলার পরিস্থিতি খারাপ হয়েছে।
গত বছর মেলায় দোকান নিয়ে আসা পরিমল কর্মকার বলেন, গেলবার মেলায় ২৫ হাজার টাকার লোহার জিনিষপত্র নিয়ে দোকান দিয়ে ইজারাদারকে ৪ হাজার টাকা দিয়েছিলাম, তাতে মানেন নাই, জুলুম করে প্রায় ৮হাজার টাকার মাল নিয়ে গেছে, বলছিল আরও ৪হাজার টাকা নিয়ে ইজারাদার অফিসে আসবে, আমার যাইতে দেরি হওয়ায় ইজারাদার বলেছে, তোর আসতে লেট হয়েছে, লোহার জিনিস যার যার পছন্দ হয়েছে নিয়ে গেছে। মেলার আহবায়ক কমিটির সদস্য হীরা লাল রায় ঈশোর জানান, দুলু স্যারের তত্বাবধানে মেলা পরিচালনা হলে, অতিরিক্ত খাজনা, বিভিন্ন চাঁদা মদ জুয়া ছিনতাই এবং অশ্লীল নৃত্য না থাকলে সিন্দুরমতী মেলার ঐতিহ্য আবারো ফিরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )