আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন

রাজারহাটে রেললাইনের মাটি ধ্বসে গর্তের সৃষ্টি, ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনের অদুরে রেল ক্রুসিংয়ের দুই নম্বর লাইনটির স্লিপারের নীচের মাটি ধ্বসে পড়েছে। যেকোন মুহুর্তে রেল ক্রসিং করতে আসা ট্রেন দূর্ঘটনায় কবলিত হতে পারে বলে এলাকাবাসীরা মনে করছেন।
এলাকাবাসীরা জানান, রাজারহাট রেল স্টেশনের পাশে ট্রেনক্রুসিং করার জন্য আড়াআড়িভাবে দুইটি রেললাইন রয়েছে। বৃহস্পতিবার (১৫মে) সকালে পথচারীরা ট্রেন ক্রুসিংয়ের জন্য দুই নম্বর লাইনের পূর্বপাশ্বে দেড়শত গজ দুরে একটি পুকুরের পাশে লাইনটির স্লিপারের নীচের ২০গজ মাটি সম্পূর্ণ ধ্বসে পুকুরে চলে যায় বলে দেখতে পায়। ফলে লাইনটির নীচ ফাঁকা হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়। গত বুধবার(১৪মে) রাতে মুসলধারে বৃষ্টিতে মাটি সড়ে যায় বলে ধারনা করছে এলাকাবাসী। মন্টু মিয়া নামের এক পত্রিকা হকার বলেন, আমি সকালে লাইনের উপর দিয়ে হাঁটার সময় এ দৃশ্য দেখতে পাই। ওই লাইনটির উপর দিয়ে ট্রেন চলাচল করলে বড় ধরনের দূর্ঘটনার স্বীকার হতে পারে। অথচ পুকুরের পাড়ে গাইডওয়াল দেয়া আছে। এ ব্যাপারে রাজারহাট রেল স্টেশন মাষ্টার সুমন মিয়া বলেন, বৃহস্পতিবার (১৫মে) সকালে বিষয়টি দেখার পর রেল ইঞ্জিনিয়ার (পিডব্লিউ) কে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )