আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন

রাজারহাটে সেনাসহ যৌথবাহিনীর অভিযানে মাদকসহ এক মাদককারবারী আটক

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযানে ১লাখ ৩৩হাজার টাকার মাদকসহ এক মাদককারবারিকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে রোববার (৮ জুন) রাত সাড়ে আটটার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে একটি বাড়িতে পরিচালিত হয়।অভিযানকালে ১৪০ বোতল স্কাফ, ৫ বোতল ফেনসিডিল, ২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ২২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এঘটনায় জব্দকৃত আলামতের আনুমানিক সর্বমোট মূল্য ১ লক্ষ ৩২ হাজার ৬৭০ টাকা। এসময় ঘটনাস্থল থেকে মোঃ এনামুল হক (৪০) নামে একজন মাদককারবারীকে আটক করে যৌথ বাহিনী। আটক এনামুল জয়কুমর গ্রামের আহমদ আলির ছেলে। আটক এনামুলের বিরুদ্ধে মামলার পরবতী কার্যক্রমের জন্য ওইরাতেই রাজারহাট থানা পুলিশে সোপর্দ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
রাজারহাট থানায় একটি মামলার অজু হয়। যাহার মামলা নম্বর ০৪, তারিখ- ০৯/ ০৬ /২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক)/১৪(গ)/১৯(ক)।
এ ব্যাপারে রাজারহাট থানার দায়িত্বরত সাব-ইন্সপেক্টর বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে সোমবার (৯জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )