• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত কুড়িগ্রামে হুমকীতে কল্যাপাড়া সর: প্রা: বিদ্যালয় বাবা জমিদাতা ছেলে প্রধান শিক্ষক স্কুলের জমির বরাদ্দ দুজনের নামে ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ,দুই সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে তিস্তা নদী তীব্র ভাঙন, মুহূর্তেই নদীগর্ভে বিলীন বসতভিট আমি সাবিনা ইয়াসমীনের ভক্ত: রুনা লায়লা শুভ জন্মাষ্টমী আজ চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত  সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ,দুই সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৫০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি  সার উদ্ধার করা হয়।
অভিযানে মোঃ  বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি এবং মানিক মিয়ার কাছ থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় লোকজন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানার টহল  পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে লাইসেন্সবিহীনভাবে অবৈধ সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী মো. বেলাল মিয়া ও মানিক মিয়াকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট= ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। উপস্থিত স্থানীয়রা বলেন, সার সংকট ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ নিয়ে কেউ কেউ অবৈধভাবে সার মজুদ করছেন। তাঁদের দাবি, শুধু অর্থদণ্ডের পরিবর্তে আইন অনুযায়ী জেল ও জরিমানার মতো কঠোর শাস্তি নিশ্চিত করা হলে অবৈধভাবে সার মজুদের প্রবণতা কমবে এবং প্রকৃত কৃষকেরা সহজে সার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা