• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ২০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ, কার্যকর ও জবাবদিহিমূলক করতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সেবা-প্রত্যাশী নাগরিক তাদের নানা সমস্যা, অভিযোগ, মতামত ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের কাছে সরাসরি তুলে ধরেন। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় নাগরিকদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যেসব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধান করা প্রয়োজন, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং সেবা গ্রহণে হয়রানি ও জটিলতা কমাতে প্রতি বুধবার নিয়মিতভাবে এই গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন এবং দ্রুত সমাধানও মিলছে। বিভিন্ন উপজেলা থেকে আগত সেবা গ্রহীতা নাগরিকরা  সেবা পেয়ে উৎফুল্ল্য হয়ে জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা