• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা কুড়িগ্রামে দুর্যোগ কবলিত তিন ইউনিয়নে উদ্ধার উপকরণ বিতরণ ভূরুঙ্গামারীতে প্রতারণার সময় এক ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল

পিএম সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি: / ৮৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

‘মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়া প্রতিরোধ করি, আগামী প্রজন্মকে রক্ষা করি’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে মোটরসাইকেল শোভাযাত্রা, গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার নাজিমখান এলাকার তেজার মোড় বাজার থেকে এ কর্মসূচি শুরু হয়। স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি কদমতলা, ঠুটাপাইকড়, বাছড়া ও নাজিমখান বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলদলিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
‘মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়া প্রতিরোধ কমিটি’র তেজার মোড় বাজারের আহ্বায়ক এবং নাজিমখান উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী (মাস্টার) কর্মসূচিতে নেতৃত্ব দেন।
পথসভায় বক্তব্য দেন নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান (পাখি), রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু হক্কানী, নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল আলম বকসী বাদশা, সদস্য সচিব আতিকুল ইসলাম আতিক, দলদলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বায়েজিদ মিয়া, সোনালী ব্যাংক রাজারহাট শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ান ও নাজিমখান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। এ জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিশু-কিশোরদের মধ্যে নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, মাদক ও অনলাইন জুয়া শুধু ব্যক্তিজীবনেই নয়, বরং পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধ ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে দ্রুত অর্থ উপার্জনের আশায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে অনেক তরুণ সর্বস্ব হারাচ্ছেন। এতে তারা হতাশা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়ছেন।
বক্তারা মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ও কার্যকর ভূমিকা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা