• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Headline
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজারহাট শিক্ষা অফিসের এক কর্মকর্তা সামলাচ্ছেন তিন উপজেলা জনবলসংকটে ব্যাহত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ২৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদের অদুরে আরকে সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিউল ইসলাম জিহাদ(২৫)। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চামড়াগোলা এলাকায় ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদ-ের রায় ঘোষণার পর ছিনাই ইউনিয়নের একটি সড়কে কয়েকজন ব্যক্তি টায়ারে আগুন জ্বালান। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও জামিউল ইসলাম জিহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বুধবার নাশকতার মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা