আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রৌমারীতে করোনা শনাক্ত ব্যক্তিসহ পরিবারের ৪জন আইসোলেশনে!

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচরগ্রামের করোনা আক্রান্ত মাদ্রাসার ছাত্রসহ পরিবারের ৪ জন সদস্যকে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই পরিবারটিকে হাসপাতালের আইসোলেশন রাখেন। পাশাপাশি দাঁতভাঙ্গা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম জানান, করোনা আক্রান্ত রোগী ও তার পরিবারের ৪ জন্য আইসোলেশনে রাখা হয়েছে। সময়মত তাদের খাদ্য ও ঔষুধ দেয়া হচ্ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, আক্রান্ত ছাত্রের বাড়িসহ ওই অঞ্চলের দুটি ওয়ার্ডকে লকডাউনের আওতায় নেয়া হয়েছে। আর যেন কেউ আক্রান্ত না হন সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আতঙ্কিত না হয়ে সবাইকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রৌমারীর টাপুরচর গ্রামে ১৭ বছর বয়সী ওই কিশোরের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর থেকে রৌমারীতে জুড়ে করোনার আতস্ক বিরাজ করছে। সবার চোখে মুখে দেখা দিয়েছে ভীতির ছাপ। হাটবাজারে উপস্থিতি অনেক কমে গেছে। রাস্তায় গাড়ি চলাচল করছেনা বললেই চলে। পুলিশ বাহিনীকে আরও সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। সেই সাথে কাঁচা বাজারে যেন ধস নেমেছে। নামমাত্র মূল্যে শাক সবজি বিক্রি করে বিকেল ৫টার মধ্যেই বাজার ছাড়ছে মানুষ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )