আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়েকদিন যাবত সূর্যের আলোর দেখা মিলছে না। ঘন কুয়াশার চাঁদরে ঢাকা থাকে সারাদেশ। বৃষ্টির মতো কুয়াশা উত্তরে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। চর ও নদীর তীরে মানুষের দুর্ভোগ বেড়েছে, ফুটপাতে শীতের পোশাকের দোকানে মানুষের ভীর বেড়েছে। সকাল ও সন্ধ্যায় মানুষকে আগুন পোহাতে দেখা গেছে। তারা খরকুটা ও কাঠের টুকরা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। তীব্র শীতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখিরা শীতে কষ্ট পাচ্ছে। ঘন কুয়াশায় সামান্য দুুরে কি আছে তা দেখা যায়না।তীব্র শীতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। ঘন কুয়াশার ফলে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কবলে পড়ছে।ফলে যান যট লেগেই আছে। শীত ও ঠান্ডার কারণে ডায়রিয়া, স্বর্দ্ধি,জ্বর ও এ্যাজমা রোগের প্রার্দুভাব বৃদ্ধি হচ্ছে। পাটেশ্বরী বাজারে এক পথচারী বলেন,তীব্র শীতে কয়েকদিন থেকে ডায়রিয়ায় আক্রান্ত। আরেক পথযাত্রী খোদেজা জানান,বাবারে মুই বাপের জন্মে এমন এমন শীত দেখং নাই। হামার জন্যে একটা কম্বল দেন।উপজেলা প,প কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন,শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জ্বর স্বর্দি,ডায়রিয়া, কাশি ও নিউমোনিয়ার প্রার্দুরভাব বেড়েছে। বিশেষ করে শিশুরা শ্বাস কষ্ট নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। বয়স্কদের শ্বাসকষ্ট জনিত রোগ বেড়েছে। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পুর্বাভাস অনুযায়ী আরো কয়েকদিন সূর্যের দেখা মিলবেনা দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই।








Leave a Reply