আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

দেশে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল

যুগের খবর ডেস্ক: দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিএনপি নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাও এর শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, তবে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। আশা করি, সরকার দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করবে এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়।’
বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি বিগত ১৭ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। তবে আমি জোর দিয়ে বলছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।’

তার বক্তব্য অনুযায়ী, বিএনপি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চেয়েছিল, যা সেভাবেই সম্পন্ন হয়েছে। সংস্কারগুলো নিয়ে বিএনপি আগে থেকেই ৩১ দফার মধ্যে নিজের অবস্থান জানিয়েছিল।
নিরাপত্তা বিষয়েও তিনি মন্তব্য করেন, ‘আমি নিজের নিরাপত্তার জন্য কোনো বুলেটপ্রুফ জ্যাকেট পরছি না। অনেক রাজনৈতিক নেতার ওপর হামলা হওয়ার কারণে অনেকে হয়তো নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরছেন।’
ফখরুল আরও জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সফরের মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবেন। সফরটি ব্যক্তিগত প্রকৃতির; তারেক রহমান জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদের কবর জিয়ারত করবেন এবং প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণ দোয়া মাহফিলে অংশ নেবেন।
এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )