আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চিলমারীতে “পবিত্র মাহে রমজান ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে আসন্ন পবিত্র মাহে রমজান ও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পৃথক দুটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। মাহে রমজান ও শহীদ দিবসের কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত সভায় আসন্ন রোজায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা জানান, রমজানে খুচরা ও পাইকারি বাজারে পণ্যের মূল্যের সমন্বয় বজায় রাখতে হবে। বিশেষ করে ইফতারিতে কোনো ধরনের কেমিক্যালযুক্ত খাবার বা অস্বাস্থ্যকর পরিবেশ যাতে না থাকে এবং পশুর মাংসের গুণগত মান ও দাম যেন সহনীয় থাকে, সেদিকে কড়া নজরদারি রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় জনসমক্ষে ধুমপান ও খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, জামায়াতে ইসলামীর প্রতিনিধি বাদল, চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, একই স্থানে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অপর এক প্রস্তুতিমূলক সভায় একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চিলমারী উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও আলোচনা সভার কর্মসূচি চূড়ান্ত করা হয়। এই সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )