আজকের তারিখ- Mon-16-03-2026
 **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান **   এবার মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি **   নতুন ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান **   তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায় প্রকাশ **   জনগণের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী **   বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে এক লাখ মানুষের ইফতার **   চিলমারীতে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। **   ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি : প্রধানমন্ত্রী **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য

বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে এক লাখ মানুষের ইফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াই। যার  আয়তন  ৭শত ৭০ বর্গফুট,  ব্যাস ৩১ দশিক ৫ ফুট। আর এর গভীরতা ৪ দশমিক ৫ ফুট। স্থানীয়ভাবে লোহার তৈরী কড়াইটিতে এক লাখ মানুষের জন্য ইফতারীর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

শনিবার ( ১৪ মার্চ)  দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে অবস্থিত ফাউন্ডশনের ক্যম্পাসে ইফতার আয়োজনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য ও হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুক, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা,  স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ । গরু আর খাসির মাংস দিয়ে আলাদা আলাদা তেহেরি সেই সাথে ছোলা বুট জিলাপি সিদ্ধ ডিম রয়েছে ইফতারের আয়োজনে।
তাদের রান্না করা ইফতার কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন মসজিদ ও পাড়া মহল্লার মুসল্লীদের মাঝে বিতরন করা হয়। এসময় ত্রাণ ও দুর্যোগ  মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন শুধু পবিত্র রমজান মাসে নয়  যে কোন দুর্যোগে জেলার  দুস্থ অসহায় মানুষকে খাদ্য সরবরাহ করতে পারবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন এই কড়াইয়ে খাবারের স্বাদ পুষ্টিগুন ঠিক রাখা যায় অন্যদিকে উপকরনও সাশ্রয় হয়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )