কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিজন কুমার ডাকুয়া (৫৩) পরলোকগমন করেছেন। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিজন কুমার ডাকুয়া উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী ডাকুয়াপাড়া গ্রামের মৃত জীতেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার(১০অক্টোবর) দুপুর ১২টায় নিজ গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা প্রয়াত বিজন কুমার ডাকুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে স্থানীয় ধর্মীয়, সামাজিক ও শিক্ষাঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।