কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ই অক্টোবর) সকাল ১১টার দিকে “উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে” ফ্রেন্ডশীপ এনজির (FDIDP) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকারের সঞ্চালনায়, উপজেলার ৬টি চরের ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় বাজারের ব্যবসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এ সময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার শাহাদাত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলছুম। উপস্থিত থেকে বাজার ব্যবস্থাপনার উপর বিস্তারিত আলোচনা করেন।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় বাজার কর্তৃপক্ষের (বাজার কমিটি, পৌরসভা বা উপজিলা প্রশাসন) সাথে বাজার সংযোগ (Market Linkage) উন্নয়নের জন্য ভালো ভাবে কাজ করতে হবে। এটি মূলত স্থানীয় উৎপাদক বা ব্যবসায়ীদের সাথে বাজারের সংযোগ দৃঢ় করতে সঠিক ভাবে কাজ করা। এবং সরাসরি স্থানীয় কৃষক বা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি স্থানীয় বাজারে বিক্রির ব্যবস্থা করা। পণ্যের গুণগত মান ঠিক রাখতে বাজারে পর্যাপ্ত শেড, ড্রেনেজ এবং সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন করতে হবে বলে জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ এনজির FDIDP প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকার, টেকনিক্যাল সুপারভাইজার মনতাজুল হক, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ সিবিআর (CBR) কর্মীরা এবং হেল্প গ্রুপের সকল সদস্য এবং নয়ারহাট ইউনিয়নের ৩টি চর, চিলমারীর ইউনিয়নে ২টি ও অষ্টমীচর ইউনিয়নে ১টি চরসহ মোট ৬টি চরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো “বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের বিভিন্ন বিষয়ের উপর উন্নয়ন” নিয়ে আলোচনা করা হয়েছে।