• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মেসার্স এ.এন ব্রিকস্ এবং মেসার্স জে এস ব্রিকস্ নামীয় ইটভাটায় ইট প্রস্তুততের জন্য ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। নেওয়াশী ইউনিয়নের গাগলা মণ্ডলটারী এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বিরাজ করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষিজমিতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। মাটি পরিবহনের জন্য ঘটনাস্থলের পাশেই রাখা হয়েছে ট্রাক্টর ও ট্রলি। জমির বিভিন্ন স্থানে মাটি কাটার স্পষ্ট চিহ্নও দেখা গেছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় মোট ইটভাটার সংখ্যা ১০৮টি। এর মধ্যে মাত্র ৩৬টি ইটভাটার বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি ৭২টি ইটভাটা অবৈধ বা অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে। অর্থাৎ জেলার মোট ইটভাটার দুই-তৃতীয়াংশই বৈধ অনুমোদনের বাইরে রয়েছে। সংশ্লিষ্টদের মতে, ইটভাটায় ইট তৈরির জন্য মাটির ব্যাপক চাহিদা থাকায় অনেক ক্ষেত্রে কৃষিজমি থেকে মাটি সংগ্রহের প্রবণতা বাড়ছে। বিশেষ করে জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে মাটির স্বাভাবিক উৎপাদনক্ষমতা কমে যায়। এতে ফসলের ফলন হ্রাস পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এভাবে ফসলি জমির মাটি কাটা অব্যাহত থাকলে কৃষিজমির স্বাভাবিক পরিবেশ ও উর্বরতা নষ্ট হবে। ফলে ভবিষ্যতে এসব জমিতে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা কঠিন হয়ে পড়তে পারে। কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, ইটভাটায় কোনোভাবেই কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহার করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও আইনবিরোধী। প্রাপ্ত অভিযোগটি গুরুত্বসহকারে তদন্তপূর্বক জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট ইটভাটার বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা