• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন পোড়ানো এবং অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে ঝুলিয়ে রাখার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও স্থানীয় মুসল্লিরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিস (কাছারি মাঠ) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ও স্থানীয় মুসল্লিরা।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে  জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন  উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুল রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর (শনিবার) দিবাগত রাতে কতিপয় দুর্বৃত্ত পবিত্র আল-কোরআন পোড়ানোর পর অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে উপজেলা পরিষদের প্রধান ফটকে ঝুলিয়ে রেখে যায়। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা