হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রিসোর্স ট্রেইনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নাগেশ^রী বাংলাদেশস্থ সুইডেন দূতাবাস এর অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর মাধ্যমে বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় নিকাহ নিবন্ধক ব্যতীত যারা বিবাহ পড়িয়ে থাকেন তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য সরকারি অফিসারগণের (রিসোর্স ট্রেইনার) সমন্বয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার বেলা ১১টায় রিসোর্স ট্রেইনারদের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুমের সভাপতিত্ব করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি আরডিআরএস বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা রেজোয়ান সাতিল প্রমুখ।








Leave a Reply