আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

নাগেশ্বরীতে চরের বুকে সবুজের আল্পনা মরিচ চাষে লাভবান কৃষক

হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চরের বুকে সবুজের আল্পনা এঁকে দিয়েছে মরিচের ফসল। বিস্তৃত এলাকাজুরেই সবুজের এই মনকারা দৃশ্য বিমোহিত করে সকলকে। ভালো ফলন আর দাম পেয়ে খুশি কৃষকও। গেলো বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়লেও এ ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে নব উদ্যমে মরিচ চাষে ঝুঁকে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার, ফুলকুমার, ব্রহ্মপুত্র, সঙ্কোষসহ অন্যান্য নদীর অববাহিকায় দেখা গেছে এমন সবুজ বৈচিত্র্য। সরেজমিন ঘুরে দেখা যায় উপজেলার বেরুবাড়ী, চরবেরুবাড়ী, বামডাঙ্গা, নারায়ণপুর, বল্লভের খাস, নুনখাওয়া, কচাকাটা, কেদারসহ কয়েক ইউনিয়নের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় চাষ মরিচের। ফসলের মাঠে কৃষকের ছোঁয়া আর সঠিক পরিচর্যায় মরিচ গাছও হয়ে উঠেছে হৃষ্টপুষ্ট। গাছে গাছে শোভা পাচ্ছে ফুল আর মরিচের বাহার। তা দেখেই ভরে উঠছে কৃষকের মন।
অল্প খরচে অধিক লাভের আশায় ক্ষেতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষান-কৃষানি। দুপুর গরাতেই মারিচ তুলে বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুনি নেন কৃষকরা। অনেকে মরিচ তুলে বাড়িতে নিয়ে কিংবা জমিতেই পাইকারী ও খুচরা বিক্রি করেন। তবে জমিতে পাইকারী বিক্রি করলে লাভ কম হয় বলেও জানান তারা। ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা হওয়ায় এসব চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থাও নেই সুবিধামতো। সময়মতো বাজারে পন্য নিয়ে যাওয়া আসাও কঠিন হয়ে পড়ে তাদের। পরিবহন খরচও বেশি। তাই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত তারা। কৃষকরা বলছেন যোগাযোগ ব্যবস্থা ভালো হলে আরও ভালো দামে মরিচ বিক্রি করতে পারতেন তারা।
চরাঞ্চলীয় সবুজপাড়া এলাকার হোসেন আলীর ছেলে সইফুর আলী জানায় চরে ২ বিঘা জমি বছরে ৩ হাজার টাকায় লিজ নিয়ে মরিচ চাষ শুরু করেছেন তিনি। এতে তার ব্যয় হয়েছে ৩৪ হাজার টাকা। তবে এ পর্যন্ত মরিচ বিক্রি করেছেন প্রায় ৭০ হাজার টাকার। তিনি আরও জানান প্রথমদিকে ৩ হাজার টাকা মন বিক্রি করলেও এখন বিক্রি হচ্ছে ১৪শ থেকে ১৫শ টাকা পর্যন্ত। তবে মৌসুম শেষ হওয়া পর্যন্ত আরও প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মরিচ বিক্রি করতে পারবেন বলেও আশা করছেন তিনি।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২শ ৮০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জিত হয়েছে ২শ ৭৮ হেক্টর জমিতে। কৃষি প্রণোদনা হিসেবে উপজেলায় ৯শ জন কৃষককে ৩শ গ্রাম করে মরিচ বীজ, ১০ কেজি করে ডিএপি সার, ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. রাজেন্দ্রনাথ রায় বলেন কীভাবে মরিচের ফলন হয় এবং ভালো ফলন পেয়ে কৃষকরা লাভবান হয় সেদিকটা লক্ষ্য রেখে আমরা অফিসিয়ালভাবে তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )