আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে মাদক, ধর্ষন ও জঙ্গিবাদ বিরোধী এক হাতে গাছের চারা অন্য হাতে লাল কার্ড নিয়ে শপথ

এম, জে রতন, লালমনিরহাট থেকে: শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ আয়োজনে মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ওপথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ প্রাঙ্গণে প্রায় শতাধিক শিক্ষার্থী ও পথচারীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীরা এক হাতে গাছের চারা ও অন্য হাতে লালকার্ড নিয়ে মাদক, জঙ্গিবাদ ও ধর্ষণবিরোধী শপথ নেয়।

ব্যতিক্রমী এই কর্মসূচিতে অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স।

এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছে।আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছে। এ বছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )