• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
চিলমারীতে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপণ” কার্যক্রম অনুষ্ঠিত ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : ২০ বছর পর প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১ সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা,শাকসবজির বীজ ও সার বিতরণ কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় পর তিনি সংসদে শপথ নেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংসদ ভবনের নিজ কার্যালয়ে নুসরাতের শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।
আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা